
সৈয়দপুর রুটে নভোএয়ার এর ফ্লাইট বৃদ্ধি
নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ২১ জুলাই ২০১৯
১লা আগষ্ট থেকে সৈয়দপুর রুটে প্রতিদিন ৫টি করে ফ্লাইট পরিচালনা করবে দেশের অন্যতম শীর্ষস্থানীর বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বর্তমানে সৈয়দপুর রুটে প্রতিদিন ৪টি করে ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা ও ১০টা, বিকাল ৪টা এবং সন্ধ্যা ৬টায় সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। একইভাবে সৈয়দপুর থেকে প্রতিদিন সকাল ৯টা ও সাড়ে ১১টা, বিকাল সাড়ে ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। নতুন ফ্লাইটটি দুপুর ১টা সৈয়দপুরের উদ্দেশ্যে এবং দুপুর আড়াইটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
এছাড়াও নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৫টি, কক্সবাজার রুটে ৫টি,যশোর রুটে ৫টি, সিলেট রুটে ২টি, বরিশাল, রাজশাহী এবং কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনি¤œ ২৫০০ টাকা, কক্সবাজার ৩৯০০ টাকা, সৈয়দপুর ২৭০০ টাকা,যশোর ২৭০০ টাকা, সিলেট ২৭০০ টাকা, বরিশাল ২৭০০ টাকা, রাজশাহী ২৭০০ টাকা এবং কলকাতা রুটে (দ্বিমুখী) ১১,৩০০ টাকায় যাত্রী পরিবহন করছে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন; ১৩৬০৩ অথবা ভিজিট করুন flynovoair.com
NOVOAIR increases flights to Saidpur route
NOVOAIR Press Release
Dhaka, 21 July 2019
NOVOAIR, the leading private airlines of the country, will operates daily five flights to Saidpur from 1st August 2019. Currently, NOVOAIR operates daily 4 flights from Dhaka to Saidpur.
NOVOAIR operates daily from Dhaka to Saidpur at 7:30 am, 10 am, 4 pm and 6 pm. Similarly, from Saidpur to Dhaka 9 am, 11:30 am, 5:30 pm and 7:30 pm. New flight will operate from Dhaka 1 pm and from Saidpur from 2:30 pm.
NOVOAIR operates daily 5 flights to Chattogram, 5 flights to Cox’s Bazar, 5 flights to Jashore, 2 flights to Sylhet, 1 flight to Barishal, Rajshahi and Kolkata.
One Way starting fare to Chattogram is BDT 2500, while to Cox’s Bazar BDT 3900, Jashore BDT 2700, Saidpur BDT 2700, Sylhet BDT 2700, Rajshahi BDT 2700, Barishal BDT 2700 and Kolkata return fare starts from BDT 11,300 (including all taxes) only.
For details please call 13603 or visit www.flynovoair.com
অভ্যন্তরীণ রুটে নভোএয়ার এর ফ্লাইট বৃদ্ধি
নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ২০ জুন ২০১৯
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীর বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বৃহস্পতিবার থেকে যশোর রুটে প্রতিদিন আরও একটি করে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
যাত্রী চাহিদার কারণে শীঘ্রই কক্সবাজার ও সৈয়দপুর রুটে ফ্লাইট বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৫টি, কক্সবাজার রুটে ৫টি,যশোর রুটে ৫টি, সৈয়দপুর রুটে ৪টি, সিলেট রুটে ২টি, বরিশাল, রাজশাহী এবং কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনি¤œ ২৫০০ টাকা, কক্সবাজার ৩৯০০ টাকা, সৈয়দপুর ২৭০০ টাকা,যশোর ২৭০০ টাকা, সিলেট ২৭০০ টাকা, বরিশাল ২৭০০ টাকা, রাজশাহী ২৭০০ টাকা এবং কলকাতা রুটে (দ্বিমুখী) ১১,৩০০ টাকায় যাত্রী পরিবহন করছে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন; ১৩৬০৩ অথবা ভিজিট করুন www.flynovoair.com
NOVOAIR increases flights in domestic route
NOVOAIR Press Release
Dhaka, 20 June 2019
NOVOAIR, one of the leading private airlines of the country, has increased flights in domestic routes. Daily one more flight operates Jashore route from Thursday.
NOVOAIR will increase flight to Cox’s Bazar and Saidpur to meet the increasing demand of the valued passengers.
Currently, NOVOAIR operates daily 5 flights to Chattogram, 5 flights to Cox’s Bazar, 5 flights to Jashore, 2 flights to Sylhet, 1 flight to Barishal, Rajshahi and Kolkata.
One Way starting fare to Chattogram is BDT 2500, while to Cox’s Bazar BDT 3900, Jashore BDT 2700, Saidpur BDT 2700, Sylhet BDT 2700, Rajshahi BDT 2700, Barishal BDT 2700 and Kolkata return fare starts from BDT 11,300 (including all taxes) only.
For details please call 13603 or visit www.flynovoair.com
নভোএয়ার আয়োজিত এভিয়েশন সেইফটি সেমিনার অনুষ্ঠিত
নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ১৭ই এপ্রিল, ২০১৯
“এভিয়েশন সেফটি: সেন্ট্রাল টু এয়ারলাইন কালচার” শীর্ষক এক সেমিনার এর আয়োজন করেছে নভোএয়ার । বুধবার রাজধানীর বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার এর সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান বলেন, নভোএয়ার সব সময়ই উড্ডয়ন নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতে সকল স্তরে আমাদের সর্বাত্মক কর্মকান্ড অব্যাহত থাকবে।
নভোএয়ার এর চিফ ফাইনান্সিয়াল অফিসার জনাব আরশাদ জামাল বলেন, উড্ডয়ন নিরাপত্তার বিষয়ে সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা বৃদ্ধি ও প্রয়োগের ক্ষেত্রে নভোএয়ার কর্তৃপক্ষ সব সময়ই সচেষ্ট।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জিইউপি,এনডিসি,পিএসসি বলেন, স্বল্প সময়ের মধ্যে নভোএয়ার যাত্রী সেবার মান ও উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করে যাত্রীদের বিশ্বস্ততা অর্জন করেছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর প্রিন্সিপাল অপারেশনস ইন্সপেক্টর ক্যাপ্টেন ফরিদুজ্জামান সেবার মান ও উড্ডয়ন নিরাপত্তা বিষয়ে নভোএয়ার এর বিভিন্ন পদক্ষেপের ভুয়সী প্রসংশা করেন।
অনুষ্ঠানটি নভোএয়ার এর চিফ অব সেইফটি ক্যাপ্টেন আশফাক-উর-রহমান খান এর সঞ্চালনায় পরিচালিত হয়। নভোএয়ার এর সব বিভাগীয় প্রধানগন উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য তাদের কর্ম পরিকল্পনা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন নভোএয়ার এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ফিরোজ আলম, পরিচালক জনাব সৈয়দ মঈনুল হক, পরিচালক জনাব হাসিবুর রশিদ ও সব বিভাগের প্রতিনিধিবৃন্দ।
নভোএয়ার এর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন; ১৩৬০৩ অথবা ভিজিট করুন flynovoair.com