দেশের মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন নভোএয়ার

নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা, ৯ নভেম্বর  ২০২৬

নভোএয়ার, অভ্যন্তরীণ রুটে উন্নত যাত্রীসেবা ও সন্তুষ্টি নিশ্চিত করায় দেশের সেরা এয়ারলাইন হিসেবে ” মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন-২০২৬” ক্যাটাগরিতে “গোল্ড অ্যাওয়ার্ড” অর্জন করেছে। এছাড়া ” বেস্ট কেবিন সার্ভিস (ডমেস্টিক)” ক্যাটাগরিতে সিলভার পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

রোববার রাজধানীর একটি হোটেলে দি বাংলাদেশ মনিটর আয়োজিত “শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অফ দ্য ইয়ার ২০২৬” অনুষ্ঠানে এই পুরস্কার  প্রদান করা হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য জনাব এম নাসের রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন নাহার চৌধুরী বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভ্রমণ ও পর্যটন বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর পরিচালিত আকাশপথে নিয়মিত ভ্রমণকারীদের  মতামত জরিপের ভিত্তিতে এ পুরস্কার দেয়া হয়েছে।

নভোএয়ার-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান এই পুরস্কারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ” এই স্বীকৃতি আমাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা যোগাবে। যাত্রার শুরু থেকেই আমরা যাত্রীসেবার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের আস্থা অর্জন করতে পেরেছি — এটি আমাদের গর্বের বিষয়। আমরা যাত্রী সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবার মান উন্নয়নে সদা সচেষ্ট থাকবো।”

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার এর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন www.flynovoair.com


NOVOAIR received the Gold Award as the Best Airline on Most Customer Friendly Category

NOVOAIR PRESS RELEASE

Dhaka, November 9, 2026

NOVOAIR has been received the prestigious the Gold Airline in ‘Most Customer Friendly Airline–2026’ category for its commitment to delivering quality services, ensuring passenger satisfaction, introducing value added services, safe and friendly journey on domestic routes. The airline also received the Silver Award in the ‘Best Cabin Service (Domestic)’ category.

The awards were presented at the ‘ShareTrip-Monitor Airline of the Year 2026’ ceremony, organized by The Bangladesh Monitor at a hotel in the capital on Sunday. Member of Parliament Mr. M Naser Rahman and Dr. Nurun Nahar Chowdhury, Secretary of the Ministry of Civil Aviation and Tourism, attended the event as distinguished guests.

The awards were based on an opinion survey conducted by The Bangladesh Monitor, a fortnightly travel and tourism publication, among frequent air travellers. The recognition reflects passengers’ appreciation of NOVOAIR’s commitment to service excellence and customer satisfaction.

Expressing his gratitude for the recognition, Mr. Mofizur Rahman, Managing Director of NOVOAIR, said, “This recognition will serve as a great source of inspiration for our journey ahead. Since the beginning of our operations, we have remained committed to maintaining the highest standards of passenger service. We take pride in earning our passengers’ trust through on-time flight operations and a strong commitment to safe travel. We will continue to prioritize passenger satisfaction and remain dedicated to further improving the quality of our services.”

Currently, NOVOAIR operates regular flights from Dhaka to Chattogram, Cox’s Bazar, Saidpur and Sylhet.

For more information about NOVOAIR and its services, please call 13603 or visit www.flynovoair.com

‘বোর্ডিং পাস প্রিভিলেজ ‘ দেশে প্রথমবারের মতো চালু করলো নভোএয়ার

নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা, ৫ নভেম্বর ২০২৬

যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করতে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার, দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে। যাত্রী সেবার এই উদ্যোগের মাধ্যমে নভোএয়ারের সম্মানিত যাত্রীরা তাদের ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শন করে দেশের বিভিন্ন লাইফস্টাইল ও ফ্যাশন, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল, ইলেক্ট্রনিকস প্রতিষ্ঠানে বিভিন্ন ছাড় এবং বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

নভোএয়ারে ভ্রমণকারীরা ভ্রমণের তারিখ থেকে পরবর্তী ৭ দিনের মধ্যে ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শনের মাধ্যমে  অংশীদার প্রতিষ্ঠানগুলো থেকে এই সেবা উপভোগ করতে পারবেন। অংশীদার হিসেবে রয়েছে দেশের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো, যা যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।

নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) জনাব সোহেল মজিদ বলেন, “নভোএয়ার শুরু থেকেই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি সম্মানিত যাত্রীদের জন্য উদ্ভাবনী নতুন নতুন সেবা চালু করতে সচেষ্ট। দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম’ চালুর মাধ্যমে আমরা যাত্রীদের ভ্রমণের বাইরেও কিছু সংযোজন করার চেষ্টা করছি। ভ্রমণ শেষেও সম্মানিত যাত্রীরা যেন আরও কিছু বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়নে আন্তর্জাতিক মানের নতুন নতুন উদ্যোগ অব্যাহত থাকবে।”

নভোএয়ার প্রতিষ্ঠার পর থেকেই দেশের বিমান চলাচল খাতে বিভিন্ন উদ্ভাবনী সেবা চালু করে পথিকৃতের ভূমিকা পালন করে আসছে। এর আগে প্রতিষ্ঠানটি দেশের প্রথম ‘SMILES’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা চালু করে। সম্প্রতি চালু হওয়া ‘বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম’-এর মাধ্যমে যাত্রীরা অংশীদার ব্র্যান্ডগুলোর কাছ থেকে আরও বিস্তৃত সুবিধা উপভোগের সুযোগ পাবেন।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।বিস্তারিত জানতে ভিজিট করুন www.flynovoair.com অথবা কল করুন ১৩৬০৩


NOVOAIR Launches Bangladesh’s First ‘Boarding Pass Privilege’ Program

NOVOAIR Press Release

Dhaka, November 5, 2026

NOVOAIR has launched the country’s first-ever ‘Boarding Pass Privilege’ program to adding a new dimension to experience, through this initiative, our valued passengers can enjoy attractive offers and services at a wide range of lifestyle fashion house outlets, restaurants, hotels, amusement parks, hospitals, electronics and other partners stores establishment across the country by just presenting their used NOVOAIR Boarding Pass.

Passengers travelling with NOVOAIR can enjoy special privileges at partner outlets by presenting their used Boarding Passes within seven days from the date of travel. A number of popular brands and service providers across the country have joined this unique initiative as partner by adding a new dimension to passengers’ overall travel experience and more will join.

Mr. Sohail Majid, Director (Marketing and Sales) of NOVOAIR, said, “NOVOAIR always committed to ensuring a safe and comfortable journey for our valued passengers, while continuously introducing innovative services to enhance their experience. Through the launching of ‘Boarding Pass Privilege Program’, the country’s first-ever, we aim to extend the travel experience beyond the journey itself. This initiative is designed for our valued passengers to offer exclusive benefits even after completing their air travel. NOVOAIR will continue to introduce new initiatives in line with international standards to further enhance the quality of passenger services.”

Since its inception, NOVOAIR has played a pioneering role in Bangladesh’s aviation industry by introducing a number of innovative passenger services. The airline was the first in the country to introduce the ‘SMILES’ Frequent Flyer Program, co-branded cards, a mobile ticketing application, and web check-in facilities. With the introduction of the ‘Boarding Pass Privilege’ program, passengers will now enjoy an even wider range of exclusive benefits from NOVOAIR’s partner brands.

Currently, NOVOAIR operates daily flights from Dhaka to Cox’s Bazar, Chattogram, Sylhet, and Saidpur.

For Details Please visit www.flynovoair.com or call 13603

নভোএয়ারের টিকেটে ১৫% ছাড়

নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা, ২ এপ্রিল ২০২৬

নভোএয়ার সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে। এ ছাড়া কক্সবাজার ভ্রমণের জন্য আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

সম্মানিত যাত্রীরা SUMMER15 প্রোমো কোড ব্যবহার করে নভোএয়ারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকেটের মূল্যে ১৫% ছাড়ের সুবিধা পাবেন।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

এছাড়াও, কক্সবাজার ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করতে সর্বনিম্ন মাত্র ২৩২৩ টাকার মাসিক কিস্তিতে তিন দিন দুই রাতের আকর্ষনীয়  কক্সবাজার ভ্রমণ প্যাকেজ অফার ঘোষনা করেছে প্রতিষ্ঠানটি । ছয় মাসের কিস্তি পরিশোধে কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না।  ভ্রমণপিপাসুরা এই প্যাকেজের আওতায় কক্সবাজারের জনপ্রিয় ১৭ টি হোটেলের মধ্যে পছন্দনুযায়ী যেকোনো একটি হোটেলে থাকতে পারবেন, হোটেল রুম অনুযায়ী প্যাকেজের মূল্য বৃদ্ধি পাবে।

অফারটি উপভোগ করতে ভ্রমণকারীদের ন্যূনতম দুই জনের জন্য প্যাকেজটি ক্রয় করতে হবে। এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকেট সব ধরণের ট্যাক্সসহ, হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসাসহ নানা সুবিধা রয়েছে।

বিস্তারিত জানতে কল করুন ১৩৬০৩ বা ভিজিট করুন www.flynovoair.com


NOVOAIR offers 15% Discount on ticket

NOVOAIR Press Release

Dhaka, 2nd April 2026

NOVOAIR has announced a 15% discount on ticket fare for all routes. In addition, also has announced attractive holiday packages for Cox’s Bazar travel.

Passengers will enjoy 15% discount on ticket (base fare) purchase from NOVOAIR website and mobile app by using the SUMMER15 promo code.

NOVOAIR currently daily operates flights from Dhaka to Cox’s Bazar, Chattogram, Sylhet and Saidpur.

To make Cox’s Bazar travel easier and more affordable, NOVOAIR has announced an attractive three-day and two-night Cox’s Bazar holiday package offer with a minimum monthly installment of just Tk 2,323. There will be no additional charges or fees for paying six months of installments.

Passenger can stay in any of the 17 popular hotels in Cox’s Bazar under this package, the price of the package will increase according to the hotel room.

To enjoy the offer, passenger must purchase the package for a minimum of two people. This package includes round-trip air tickets to and from Cox’s Bazar, including all taxes, Hotel accommodation, and transportation from Cox’s Bazar Airport to the hotel.

নভোএয়ারের আকর্ষনীয় ভ্রমণ প্যাকেজ – মাত্র ২৩২৩ টাকার মাসিক কিস্তিতে কক্সবাজার ভ্রমণ

নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা, ৩১শে মার্চ ২০২৬

সর্বনিম্ন মাত্র ২৩২৩ টাকার মাসিক কিস্তিতে তিন দিন দুই রাতের আকর্ষনীয়  কক্সবাজার ভ্রমণ প্যাকেজ অফার ঘোষনা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এই অফারটি ৩০ সেপ্টেম্বর  পর্যন্ত চলবে।

অফারটি উপভোগ করতে ভ্রমণকারীদের ন্যূনতম দুই জনের জন্য প্যাকেজটি ক্রয় করতে হবে। এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকেট সব  ধরণের ট্যাক্সসহ, সি প্যালেস হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসাসহ নানা  সুবিধা রয়েছে।

ছয় মাসের কিস্তি পরিশোধে কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না। নভোএয়ার এজন্য দেশের শীর্ষ ২৪ ব্যাংকের সাথে চুক্তি করেছে। এই সব ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই প্যাকেজ ক্রয় করতে পারবেন।

ভ্রমণপিপাসুরা এই প্যাকেজের আওতায় কক্সবাজারের জনপ্রিয়  ১৭টি হোটেলের মধ্যে পছন্দনুযায়ী যেকোনো একটি হোটেলে থাকতে পারবেন, হোটেল রুম অনুযায়ী প্যাকেজের মূল্য বৃদ্ধি পাবে।  হোটেল গুলোর মধ্যে রয়েছে হোটেল সি প্যালেস, উইনডি টেরেস , গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কল্লোল, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট , বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল , বেস্ট ওয়েস্টার্ন বে হিল, হোটেল কক্স টু ডে , লং বিচ হোটেল , ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট , গ্রীন নেচার রিসোর্ট এন্ড সুইট , সীগাল হোটেল, রামাদা হোটেল, ডেরা রিসোর্ট এন্ড স্পা, সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা, স্বপ্নীল সিন্ধু বাংলাদেশ নেভি ফ্লিট ক্লাব এবং হোটেল গ্র্যান্ড প্যাসিফিক। 

বর্তমানে নভোএয়ার কক্সবাজার ছাড়াও প্রতিদিন চট্টগ্রাম,সিলেট এবং সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা করছে।

বিস্তারিত জানতে কল করুন ১৩৬০৩ বা ভিজিট করুন www.flynovoair.com