
রাজশাহী কিংস এর এয়ারলাইন পার্টনার নভোএয়ার
নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ২৩ ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-২০১৯ এ রাজশাহী কিংস এর এয়ারলাইন পার্টনার দেশের শীর্ষ বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
এ উপলক্ষে রোববার রাজধানীর একটি হোটেলে নভোএয়ার ও রাজশাহী কিংস এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে নভোএয়ার এর হেড অব মার্কেটিং এন্ড সেলস জনাব মেজবাউল ইসলাম ও রাজশাহী কিংস এর চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশ জাতীয় দল ও রাজশাহী কিংস এর খেলোয়াড় মোস্তাফিজুর রহমান, সৌম সরকারসহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নভোএয়ার প্রায় ছয় বছরে ফ্লাইট পরিচালনায় আন্তর্জাতিক মানের যাত্রী সেবা প্রদান ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করছে।
নভোএয়ার সামাজিক দায়িত্ববোধ থেকেই সব সময়ই নানা ধরনের খেলার পৃষ্ঠপোষকতা করে আসছে। সেই ধারাবাহিকতায় দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও আকর্ষনীয় এ আয়োজনে সম্পৃক্ত হয়েছে নভোএয়ার।
নভোএয়ার এর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন flynovoair.com
NOVOAIR becomes Airline Partner of Rajshahi Kings
NOVOAIR Press Release
Dhaka, 23 December 2018
NOVOAIR, countries leading private airline today became Airline Partner of Rajshahi Kings in the Bangladesh Premier League (BPL) – 2019.
Mr. Mes-Bah-Ul Islam, Head of Marketing & Sales, NOVOAIR and Mr. Hafizur Rahman Khan, Chairman of Rajshahi Kings signed the agreement on behalf of their respective companies.
Mr. Mustafizur Rahman and Mr. Soumya Sarkar, both Cricketer of National team and Rajshahi Kings and the high official of both the organization were present on the occasion.
NOVOAIR ensured international standard passenger services and aviation safety while conducting flights for last six years.
NOVOAIR has been patronizing all kinds of sports besides social activities. In this way NOVOAIR organizing the vigorous and colorful event of our home cricket.
For NOVOAIR Details 13603 or visit www.flynovoair.com
নভোএয়ার প্রফেশনাল গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ৭ নভেম্বর ২০১৮
মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে নভোএয়ার প্রফেশনাল কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কুর্মিটোলা গলফ ক্লাবের সহ-সভাপতি মেজর জেনারেল মো: এনায়েত উল্লাহ, বিএসপি, এনডিইউ, পিএসসি। নভোএয়ার এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ) এই টুর্নামেন্টের আয়োজন করে।
চার দিনব্যাপী এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ নাজিম । দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মা: এস এইচ সোহেল এবং জামাল হোসেন মোল্লা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান, বিপিজিএ এর প্রেসিডেন্ট জনাব আসিফ ইব্রাহিম, সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবঃ), কুর্মিটোলা গলফ ক্লাব ও বিপিজিএ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুর্মিটোলা গলফ ক্লাব মাঠে অনুষ্ঠিত চার রাউন্ডের এই টুর্নামেন্টে ২২টি বিভাগে বিভক্ত হয়ে মোট ৮৮ জন গলফার অংশ নিয়েছেন। এর মধ্যে ৭৭ জন প্রফেশনাল ও ১১ জন অ্যামেচার গলফার অংশ নিয়েছেন।
নভোএয়ার সামাজিক দায়িত্ববোধ থেকেই দেশের ক্রীড়ান্নোয়নে ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি খেলাসহ অন্যান্য খেলাধূলায়ও পৃষ্ঠপোষকতা করে আসছে। সেই ধারাবাহিকতায় এই প্রফেশনাল গলফ টুর্নামেন্ট আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে নভোএয়ার। এর আগেও নভোএয়ার বিভিন্ন প্রফেশনাল গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছে।
নভোএয়ার এর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন flynovoair.com
Prize giving ceremony of NOVOAIR Professional Cup golf tournament
NOVOAIR Press Release
Dhaka, 7th November 2018
“NOVOAIR Professional Cup Golf Tournament- 2018” held at Kurmitola golf club and concluded on 7th November through prize giving ceremony to the professional golfers. Vice President of Kurmitola Golf Club, Maj General Md Enayet Ullah, BSP,ndu,psc handed over the prizes to the winners of the tournament. With the patronage of NOVOAIR, Bangladesh Professional Golfers Association-BPGA organized the four-day tournament.
Mr. Md. Nazim has been the champion in this four-day tournament.
Mr. Md. S. H. Sohel and Mr. Zamal Hossain Mollah respectively scored 2nd and 3rd position respectively.
Managing Director, NOVOAIR Mr. Mofizur Rahman, President of BPGA
Mr. Asif Ibrahim, Secretary General Brigadier General GM Kamrul Islam, SPP (Retd), Kurmitola Golf Club & BPGA and other eminent personalities were present in the concluding event.
About 88 golfers participated in this tournament in 22 different groups at Kurmitola golf club. 77 professional and 11 amateur golfers also participated in this event.
NOVOAIR has been patronizing Cricket, Football, Volleyball, Hockey etc games besides social activities. NOVOAIR will continue to patronize such events in future also for development of games and sports in the country.
For NOVOAIR Details please call 13603 or visit www.flynovoair.com
৪টি রুটে নভোএয়ার এর ফ্লাইট বৃদ্ধি
নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ২৪ অক্টোবর ২০১৮
যাত্রী চাহিদার কারণে ৪টি রুটে ফ্লাইট বৃদ্ধি করছে শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। ২৮ অক্টোবর থেকে কলকাতা রুটে প্রতিদিন ২টি, কক্সবাজার রুটে ৫টি, সিলেট রুটে ২টি ও বরিশালে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন কলকাতায় ১টি, কক্সবাজারে ৪টি, সিলেটে ১টি ও বরিশাল রুটে সপ্তাহে ৪টি করে ফ্লাইট করছে।
এসব রুট ছাড়াও নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনি¤œ ২৫০০ টাকা, কক্সবাজার ৩৯০০ টাকা, সৈয়দপুর ২৭০০ টাকা, যশোর ২৭০০ টাকা, সিলেট ২৭০০ টাকা, রাজশাহী ২৭০০ টাকা, বরিশাল ২৭০০ টাকা এবং কলকাতায় (দ্বিমুখী) ৯৯৯৯ টাকায় যাত্রী পরিবহন করছে।
এছাড়া ভ্রমণ পিপাসুদের জন্য কলকাতা ও কক্সবাজার ভ্রমণের জন্য নভোএয়ার এর রয়েছে দুই রাত তিন দিনের আকর্ষনীয় ভ্রমণ প্যাকেজ।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন; ১৩৬০৩ অথবা ভিজিট করুন www.flynovoair.com