দেশের মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন নভোএয়ার

নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা, ৯ নভেম্বর  ২০২৬

নভোএয়ার, অভ্যন্তরীণ রুটে উন্নত যাত্রীসেবা ও সন্তুষ্টি নিশ্চিত করায় দেশের সেরা এয়ারলাইন হিসেবে ” মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন-২০২৬” ক্যাটাগরিতে “গোল্ড অ্যাওয়ার্ড” অর্জন করেছে। এছাড়া ” বেস্ট কেবিন সার্ভিস (ডমেস্টিক)” ক্যাটাগরিতে সিলভার পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

রোববার রাজধানীর একটি হোটেলে দি বাংলাদেশ মনিটর আয়োজিত “শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অফ দ্য ইয়ার ২০২৬” অনুষ্ঠানে এই পুরস্কার  প্রদান করা হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য জনাব এম নাসের রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন নাহার চৌধুরী বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভ্রমণ ও পর্যটন বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর পরিচালিত আকাশপথে নিয়মিত ভ্রমণকারীদের  মতামত জরিপের ভিত্তিতে এ পুরস্কার দেয়া হয়েছে।

নভোএয়ার-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান এই পুরস্কারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ” এই স্বীকৃতি আমাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা যোগাবে। যাত্রার শুরু থেকেই আমরা যাত্রীসেবার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের আস্থা অর্জন করতে পেরেছি — এটি আমাদের গর্বের বিষয়। আমরা যাত্রী সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবার মান উন্নয়নে সদা সচেষ্ট থাকবো।”

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার এর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন www.flynovoair.com


NOVOAIR received the Gold Award as the Best Airline on Most Customer Friendly Category

NOVOAIR PRESS RELEASE

Dhaka, November 9, 2026

NOVOAIR has been received the prestigious the Gold Airline in ‘Most Customer Friendly Airline–2026’ category for its commitment to delivering quality services, ensuring passenger satisfaction, introducing value added services, safe and friendly journey on domestic routes. The airline also received the Silver Award in the ‘Best Cabin Service (Domestic)’ category.

The awards were presented at the ‘ShareTrip-Monitor Airline of the Year 2026’ ceremony, organized by The Bangladesh Monitor at a hotel in the capital on Sunday. Member of Parliament Mr. M Naser Rahman and Dr. Nurun Nahar Chowdhury, Secretary of the Ministry of Civil Aviation and Tourism, attended the event as distinguished guests.

The awards were based on an opinion survey conducted by The Bangladesh Monitor, a fortnightly travel and tourism publication, among frequent air travellers. The recognition reflects passengers’ appreciation of NOVOAIR’s commitment to service excellence and customer satisfaction.

Expressing his gratitude for the recognition, Mr. Mofizur Rahman, Managing Director of NOVOAIR, said, “This recognition will serve as a great source of inspiration for our journey ahead. Since the beginning of our operations, we have remained committed to maintaining the highest standards of passenger service. We take pride in earning our passengers’ trust through on-time flight operations and a strong commitment to safe travel. We will continue to prioritize passenger satisfaction and remain dedicated to further improving the quality of our services.”

Currently, NOVOAIR operates regular flights from Dhaka to Chattogram, Cox’s Bazar, Saidpur and Sylhet.

For more information about NOVOAIR and its services, please call 13603 or visit www.flynovoair.com