Category: News
কাল থকেে কক্সবাজার রুটে ফ্লাইট পরচিালনা করবে নভোএয়ার
নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ২৯ জুলাই ২০২০
নভোএয়ার কাল থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে। এই রুটে প্রতিদিন ৩টি ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।জনপ্রতি একমুখী ভাড়া ৩৫০০ টাকা নির্ধারন করা হয়েছে।
প্রতিদিন ঢাকা থেকে সকাল ৭টা ৩০ মিনিটে, ১২টায় ও ২টা ৩০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আবার কক্সবাজার থেকে সকাল ৯টা ০৫মিনিটে, ১টা ৩৫ মিনিটে ও ৪ টা ০৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
হোটেল মোটেল চালু হওয়া সাপেক্ষে শীঘ্রই ভ্রমণপিপাসুদের জন্য হোটেলসহ ভ্রমণ প্যাকেজও ঘোষনা করা হবে।
নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট ও যশোর, বরিশাল, রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করছে।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশে ২৫ মার্চ থেকে অভ্যন্তরীন রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। গত ১ লা জুন থেকে পর্যায়ক্রমে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট, যশোর, বরিশাল ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়। সেই ধারাবাহিকতায় কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা শুরু হল।
NOVOAIR will resume flights to Cox’s Bazar from tomorrow
NOVOAIR Press Release
Dhaka, 29 July 2020
NOVOAIR will resume flights to Cox’s Bazar from tomorrow. NOVOAIR will operate daily 3 flights to this route. One-way fare starts from BDT 3500 per passenger.
The daily flights will depart from Dhaka at 7:30 am,12 pm and 2:30 pm. Similarly, depart from Cox’s Bazar at 9:05 am,1:35 pm and 4:05 pm.
NOVOAIR will announced holiday package very soon.
Currently, NOVOAIR operates daily flights from Dhaka to Chattogram, Saidpur, Sylhet, Jashore, Barishal and Rajshahi in compliance with health guidelines issued by the government.
Domestic flights were suspended from March 25 as per the government directive to prevent corona virus infection. From June 1, flights to Chattogram, Saidpur, Sylhet, Jashore, Barishal and Rajshahi routes were started in phases. Following that, flights started operating on Cox’s Bazar route.
মহাবিপর্যয়ের মধ্যে দেশের বেসরকারি এয়ারলাইনগুলো
[pdf-embedder url=’http://media.flynovoair.com/wp-content/uploads/2020/07/2.pdf’]
কভিড ১৯ অতিমারীর কারনে প্রচন্ড ঝড়ের কবলে এয়ারলাইন্স শিল্প
[pdf-embedder url=’http://media.flynovoair.com/wp-content/uploads/2020/07/1.pdf’]
যাত্রী পরিবহনে বিমান ও নভোএয়ার এর সমঝোতা চুক্তি সই
নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ১৫ জুলাই ২০২০
যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও নভোএয়ার এর মধ্যে স্পেশাল রি-প্রটেকশন চুক্তি সই হয়েছে।
বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রধান কার্যালয় বলাকা ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোহামাম্মদ আলী ওসমান নুর এবং নভোএয়ার এর হেড অব মার্কেটিং এন্ড সেলস জনাব মেজবাউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোকাবি¦র হোসেন, নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান ও দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির ফলে, অভ্যন্তরীন গন্তব্যে অনিবার্যকারনে ফ্লাইট বাতিল বা বিলম্ব হলে উভয় প্রতিষ্ঠান একে অপরের যাত্রী বহন করবে। একইভাবে আন্তর্জাতিক গন্তব্যেও সংযোগের ক্ষেত্রেও উভয় প্রতিষ্ঠান অভ্যন্তরীণ গন্তব্যে একে অপরের যাত্রী বহন করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোকাব্বির হোসেন বলেন, নভোএয়ার এর সাথে এ ধরনের চুক্তি করতে পেরে আনন্দিত। আশা করি দুই প্রতিষ্ঠানের এই পদক্ষেপের ফলে সম্মানিত যাত্রীরা উন্নত সেবা পাবেন।
নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান বলেন, জাতীয় পতাকাবাহি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে এ ধরনের চুক্তি করায় গর্ববোধ করছি। আশা করি এ ধরনের পারস্পরিক সহযোগীতার ফলে সম্মানিত যাত্রীরা অধিকতর উন্নত সেবা পাবেন। দেশের এভিয়েশন খাতের উন্নয়নে নভোএয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পারস্পরিক সহযোগীতার মাধ্যমে ভবিষ্যতে আরও কাজ করবে।
