নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ৩১শে মার্চ ২০২৬
সর্বনিম্ন মাত্র ২৩২৩ টাকার মাসিক কিস্তিতে তিন দিন দুই রাতের আকর্ষনীয় কক্সবাজার ভ্রমণ প্যাকেজ অফার ঘোষনা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এই অফারটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
অফারটি উপভোগ করতে ভ্রমণকারীদের ন্যূনতম দুই জনের জন্য প্যাকেজটি ক্রয় করতে হবে। এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকেট সব ধরণের ট্যাক্সসহ, সি প্যালেস হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসাসহ নানা সুবিধা রয়েছে।
ছয় মাসের কিস্তি পরিশোধে কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না। নভোএয়ার এজন্য দেশের শীর্ষ ২৪ ব্যাংকের সাথে চুক্তি করেছে। এই সব ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই প্যাকেজ ক্রয় করতে পারবেন।
ভ্রমণপিপাসুরা এই প্যাকেজের আওতায় কক্সবাজারের জনপ্রিয় ১৭টি হোটেলের মধ্যে পছন্দনুযায়ী যেকোনো একটি হোটেলে থাকতে পারবেন, হোটেল রুম অনুযায়ী প্যাকেজের মূল্য বৃদ্ধি পাবে। হোটেল গুলোর মধ্যে রয়েছে হোটেল সি প্যালেস, উইনডি টেরেস , গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কল্লোল, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট , বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল , বেস্ট ওয়েস্টার্ন বে হিল, হোটেল কক্স টু ডে , লং বিচ হোটেল , ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট , গ্রীন নেচার রিসোর্ট এন্ড সুইট , সীগাল হোটেল, রামাদা হোটেল, ডেরা রিসোর্ট এন্ড স্পা, সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা, স্বপ্নীল সিন্ধু বাংলাদেশ নেভি ফ্লিট ক্লাব এবং হোটেল গ্র্যান্ড প্যাসিফিক।
বর্তমানে নভোএয়ার কক্সবাজার ছাড়াও প্রতিদিন চট্টগ্রাম,সিলেট এবং সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা করছে।
বিস্তারিত জানতে কল করুন ১৩৬০৩ বা ভিজিট করুন www.flynovoair.com