ঈদে ৫ রুটে অতিরিক্ত ফ্লাইট নভোএয়ারের – বিডিনিউজ২৪

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৈয়দপুর, যশোর, কক্সবাজার, রাজশাহী ও বরিশাল রুটের জন্য অতিরিক্ত এই ফ্লাইট পরিচালনার ঘোষণা আসে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে সৈয়দপুর ও যশোর রুটে ১ থেকে ৫ জুলাই ও ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত এবং কক্সবাজার রুটে ৭ থেকে ১০ জুলাই পর্যন্ত নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

এছাড়া নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি রাজশাহীতে ২, ৩ ও ৫ জুলাই এবং বরিশালে ৪ জুলাই অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করার কথাও বলা হয় এতে।

একই সঙ্গে বিভিন্ন রুটে বিশেষ মূল্য ছাড় দেওয়ার কথা জানিয়ে নভোএয়ার জানিয়েছে, যাত্রীরা ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল থেকে ঢাকায় ভ্রমণ করতে পারবেন ১৮৮০ টাকায়।

এছাড়া ৮ থেকে ১৪ জুলাই পর্যন্ত ঢাকা থেকে সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল ভ্রমণ করতে খরচ পড়বে ১৮৮০ টাকায়।

News Link: http://bangla.bdnews24.com/business/article1172390.bdnews

নভোএয়ারের ‘এজেন্টস মিট’ – প্রথম আলো

সিলেটের ট্রাভেল এজেন্টদের নিয়ে ‘এজেন্টস মিট’ করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। রোববার রাতে সিলেটের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সিলেটের অনেক ট্রাভেল এজেন্সির মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নভোএয়ারের মার্কেটিং অ্যান্ড সেলস, কাস্টমার সার্ভিস ও রিজার্ভেশন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পর্যটন মেলায় নভোএয়ারের স্টলে উপচে পড়া ভিড় – জাগো নিউজ

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুক্রবার থেকে শুরু হয়েছে ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৬।’ মেলার প্রথম দিনেই নভোএয়ারের ব্যতিক্রম আর বর্ণিল স্টলে ছিল উপচে পড়া ভিড়। আগত দর্শনার্থীদের অনেকেই নভোএয়ারের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের আকর্ষণীয় অফার লুফে নিয়েছেন।

কেউ কেউ অফারের খুঁটিনাটি জানতে স্টলে দায়িত্বরত নভোএয়ারের কর্মকর্তাদের প্রশ্ন করছিলেন। এমনি একজনের নাম মোরতেজা হাসান হেনা। মেলার অভিজ্ঞতা জানতে চাইলে মোরতেজা হাসান হেনা জাগো নিউজকে বলেন, মেলায় এসে আমি সত্যিই অভিভূত। নভোএয়ারের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের অফারগুলো বেশ আকর্ষনীয়। বিশেষ করে মিয়ানমারের প্যাকেজটি উপভোগ করার বিষয়ে অামরা চার বন্ধু মেলাতেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কারণ জানতে চাইলে মোরতেজা হাসান বলেন, ভিসা ফি না লাগার বিষয়টি আমাদের আকৃষ্ট করেছে বলেই এই সিদ্ধান্ত।

মেলার স্টলে ব্যস্ততার মাঝে নভোএয়ারের হেড অব মার্কেটিং সোহায়েল মজিদ বলেন, অভ্যন্তরীণ রুট ও আন্তর্জাতিক সকল গন্তব্যে মেলা চলাকালীন সময়ে ১৫% হ্রাসকৃত মূল্যে বিমানের টিকিট দিচ্ছে নভোএয়ার। এ সুযোগ নিতে হলে যাত্রীদের মেলায় গিয়ে টিকিট ক্রয় বা বুকিং দিতে হবে।

এছাড়া কক্সবাজার, সিলেট ও মিয়ানমারের জন্য হ্রাসকৃত মূল্যে আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করা হয়েছে। মেলায় আন্তর্জাতিক গন্তব্য ইয়াঙ্গুনের প্যাকেজ কিনলে ভিসা ফি ছাড় দেয়া হচ্ছে।

তিনি বলেন, মেলায় গ্রাহকদের সেলফি প্রতিযোগিতারও আয়োজন করেছে নভোএয়ার। প্রতিযোগিতায় প্রথম তিন বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরস্কার।

উল্লেখ্য, ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৬’ শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং শনিবার থেকে সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৫০টির বেশি সংস্থা মেলায় অংশ নিয়েছে।

News Link: http://bit.ly/1S8PAfk

রাজশাহী-ঢাকা ফ্লাইট – প্রথম আলো

রাজশাহী-ঢাকা পথে চালু হয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ফ্লাইট। গতকাল শুক্রবার দুপুরে ৬৮ জন যাত্রী নিয়ে নভোএয়ারের প্রথম ফ্লাইট রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। পরে এখান থেকে সমান সংখ্যক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইট চালু উপলক্ষে শাহ মখদুম বিমানবন্দরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কেক কেটে রাজশাহী-ঢাকা ফ্লাইট চালুর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সপ্তাহে তিন দিন সোম, বুধ ও শুক্রবার নভোএয়ারের এটিআর ৭২-৫০০ মডেলের বিমানটি রাজশাহী-ঢাকা পথে চলাচল করবে। রাজশাহী-ঢাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০০ টাকা।

News Link: http://bit.ly/1Tsmuqm

ঢাকা-রাজশাহী ফ্লাইট চালু নভোএয়ারের – বিডিনিউজ

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ঢাকা-রাজশাহী ফ্লাইট চালু করেছে।

শুক্রবার দুপুরে ৬৮ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে প্রথম ফ্লাইট রাজশাহী শাহ মখদুম বিমানবন্দর পৌঁছে।

পরে সেখান থেকে আবার ৬৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ফ্লাইট চালু উপলক্ষে শাহ মখদুম বিমানবন্দরে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেক কেটে রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট চালুর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, শাহ মখদুম বিমানবন্দরের ম্যানেজার সেতাফুর রহমান প্রমুখ।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জানান, সপ্তাহে তিন দিন সোম, বুধ ও শুক্রবার নভোএয়ারের এটিআর ৭২-৫০০ মডেলের বিমানটি ঢাহা-রাজশাহী রুটে চলাচল করবে।

রাজশাহী-ঢাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০০ টাকা। তবে বিমান চালুর প্রথম এক মাস একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি দেওয়া হবে বলে জানান তিনি।

News Link: http://bangla.bdnews24.com/samagrabangladesh/article1129575.bdnews

নভোএয়ারে এটিআর উড়োজাহাজের উদ্বোধন – দৈনিক ইত্তেফাক

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার এর বিমান বহরে যুক্ত হয়েছে ৬৮টি আসন বিশিষ্ট তিনটি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স রুমে এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
একইসাথে নভোএয়ার এর সৈয়দপুর, বরিশাল এবং রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নতুন তিনটি উড়োজাহাজ যুক্ত হওয়ায় নভোএয়ার এর বহরে উড়োজাহাজ সংখ্যা ছয় এ উন্নীত হয়েছে।
নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ৬৮টি আসন বিশিষ্ট এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ দিয়ে সৈয়দপুর রুটে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। এছাড়া  ১লা এপ্রিল থেকে রাজশাহী রুটে সোম, বুধ ও শুক্রবারে প্রতিদিন একটি ফ্লাইট ও ২রা এপ্রিল থেকে বরিশাল রুটে মঙ্গল, বৃহস্পতি, শনি ও রোববার  প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এর ফলে অভ্যন্তরীণ রুটের সাতটি গন্তব্যেই ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।
তিনি আরও বলেন, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালের সম্মানিত যাত্রীরা ঢাকায় কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে ভ্রমণ করতে পারবেন মাত্র ছয় হাজার টাকায়। এর ফলে দেশের পর্যটন শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রসারেও সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, সিলেট ও যশোর রুটে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।  এছাড়াও আন্তর্জাতিক রুটে ঢাকা-ইয়াঙ্গুন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান সংস্থাটি। শিগগিরই কলকাতা, গৌহাটি ও কাঠমুন্ডুতে ফ্লাইট পরিচালনা শুরু করবে নভোএয়ার।
এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদ্য বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদ্য নিযুক্তপ্রাপ্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উর্ধ্বতন কর্মকর্তা, ইবিএল ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ও নভোএয়ার এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।